8:39 am, Monday, 2 November 2026

গাইবান্ধায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক খুন

  • Reporter Name
  • Update Time : 06:50:54 pm, Monday, 12 July 2021
  • 52 Time View

আবু রায়হান রিপন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক খুন। গাইবান্ধা জেলায় ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (৩২) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এসময় তার সহপাঠি সোহেল মিয়া (২৩) আহত হন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা শহরের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে।

আশিকুর রহমানের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈয়দার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আশিকুর রহমান রকি ও সোহেল মিয়া রাত ৯টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা গাইবান্ধা-বালাসী সড়কের পুর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌছলে দূর্বৃত্তরা তাদের পথরোধ করে।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমান ও সোহেলকে আঘাত করে। এতে রকি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সোহেলকে হাসপাতালে ভর্তি করায়।

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গাইবান্ধায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক খুন

Update Time : 06:50:54 pm, Monday, 12 July 2021