
এম এম জাকীর হুসাইন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ মোল্লাহাটে ২১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। বাগেরহাটের মোল্লাহাটে শনিবার(১০জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে, গাড়ফা বাজার পুরনো ফেরিঘাটে, বাগেরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এবং বাগেরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এঁর পক্ষথেকে ২১শত পরিবারের মাঝে করেনাকালীন কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, তেল ও লবন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক সমন্বয়ে বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদকদের কাছে উক্ত খাদ্য সামগ্রী বুঝে দেওয়া হয়েছে। তারা তালিকাভুক্তদের মাঝে পৌছে দিবে এ খাদ্য সামগ্রী।
উল্লেখ্য করোনা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার পাশাপাশি মোল্লাহাট উপজেলাবাসীকে বিভিন্নভাবে সহযোগীতা করে যাচ্ছে জননন্দীতনেতা শেখ হেলাল উদ্দীন এম.পি ও তাঁর সুযোগ্য পুত্র জনতার এম.পি শেখ সারহান নাসের তন্ময়।
Reporter Name 








