9:25 am, Monday, 2 November 2026

রাজশাহীর আড়ানী পৌর মেয়রের বাসায় পুলিশি অভিযান

  • Reporter Name
  • Update Time : 07:04:19 pm, Thursday, 8 July 2021
  • 43 Time View

মীর দিনার হোসেন : রাজশাহীর আড়ানী পৌর মেয়রের বাসায় পুলিশি অভিযান। রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং প্রায় এক কোটি টাকাসহ তিনজনকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশ।

৭জুলাই দুপুর ১২.৩০ মিনিটে রাজশাহী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) একথা জানান।

তিনি বলেন, ভোররাত তিনটার পর বাঘা থানার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আনুমানিক এক কোটি টাকাসহ মেয়র মুক্তারের স্ত্রী মোছাম্মদ জেসমিন আক্তার (৪০), মেয়র মুক্তারের দুই ভাতিজা সোহান (২৫) পিতা-নবাব আলী এবং শান্ত (২৩) পিতা-সামিরুলকে আটক করা হয়।

পুলিশ কর্তৃক বিবরণী হতে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে নয়টার দিকে মুক্তার আলী মদ্যপ অবস্থায় তার দলবল নিয়ে আড়ানী পৌরসভার জয়বাংলা মোড়ে বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া, নাটোরের সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন মজনুর বাড়ি সংলগ্ন ওষুধের দোকানে গিয়ে হট্টগোল শুরু করে। মেয়র ও তার দলবলের ভয়ে মজনু বাড়ির ভিতরে চলে গেলে মেয়র ও তার সহযোগীরা বাড়ির ভেতরে প্রবেশ করে মজনুকে মারপিট শুরু করে। মজনুর কলেজ পড়ুয়া ছেলে এবং স্কুল শিক্ষক স্ত্রী মজনুকে রক্ষা করতে এলে মেয়র তাদেরকেও মারপিট করে আহত করে। উল্লেখ্য যে মজনু গত পৌর নির্বাচনে নৌকা মার্কার পক্ষ নিয়ে মেয়রের বিরোধী শিবিরে নির্বাচনে কাজ করেছিল।

এ ঘটনার প্রেক্ষিতে গত রাতেই মনোয়ার হোসেন বাদী হয়ে মেয়র মুক্তার আলী (৪৫), পিতা-মৃত নইম উদ্দিন, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-পিয়াদাপাড়া, উপজেলা/থানা-বাঘা, জেলা-রাজশাহী, কে এক নম্বর ও মোঃ আঙ্কুর(৩২), পিতা-মোঃ সোহরাব আলী ওরফে মন্টু (সাবেক ইউপি চেয়ারম্যান) স্থায়ী ঠিকানাঃ গ্রাম-চক সিংগা, উপজেলা/থানা-বাঘা, জেলা-রাজশাহী,কে দুই নম্বর আসামী উল্লেখ করে আরও ৩/৪ জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেন। মামলা নম্বর ৭, তারিখ ০৭/০৭/২০২১ইং।

মামলা দায়েরের পর রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম এবং সহকারী পুলিশ সুপার ডিএসবি (চারঘাট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত) রুবেল আহমেদ এর নেতৃত্বে বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ বাঘা থানার একটি চৌকস দল মেয়র ও তার সহযোগীদের ধরতে অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে মেয়রের সন্ধানে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ অটোমেটিক বিদেশি পিস্তল, ৭.৬৫ পিস্তলের ০৪টি ম্যাগজিন, ৭.৬৫ পিস্তলের ১৭ রাউন্ড তাজা গুলি, ৭.৬৫ পিস্তলের ৪টি গুলির খোসা, একটি ওয়ান শুটার গান, একটি দেশি তৈরি বন্দুক, একটি এয়ার রাইফেল, শটগানের ২৬ রাউন্ড গুলি, ১০ গ্রাম গাঁজা, ৭ পুরিয়া হেরোইন, ২০পিস ইয়াবা, ১৮ লক্ষ টাকার স্বাক্ষর করা চেক এবং নগদ ৯৪ লক্ষ ৯৮ হাজার টাকা।

অভিযানের সময় মেয়র পালিয়ে গেলেও বাড়ি থেকে তার স্ত্রী মোছাম্মদ জেসমিন আক্তার, মেয়র মুক্তারের দুই ভাতিজা সোহান (২৫) এবং শান্ত (২৩)কে আটক করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রাজশাহীর আড়ানী পৌর মেয়রের বাসায় পুলিশি অভিযান

Update Time : 07:04:19 pm, Thursday, 8 July 2021