
আশরাফুজ্জামান : কাশিয়ানীতে ৪৫০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্দেগ্যে কাশিয়ানী উপজেলার ৪৫০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন।
মহামারী করোনায় সরকার ঘোষিত লগডাউনে দেশের বিভিন্ন স্থানে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে নিজেদের রেশন বাচিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করে বাংলাদেশ সেনাবাহিনী।তারই ধারাবাহিকতায় আজ দুপুর ১ টার সময় কাশিয়ানী উপজেলার এম,এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৪৫০ জন কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
ত্রাণের মধ্যে ছিল চাউল ৬ কেজি,ডাল,তেল,আলু ও চিনি ২ কেজি করে।দেশের করোনা সংক্রমণের তীব্রতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সাহায্য সহোযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মেজর তানভীর আহমেদ। এ সময় আর ও উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের আওতাধীন ৮৮ ব্রিগেডের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর সদস্যসহ কাশিয়ানী উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মেজর তানভীর আহমেদ বলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস,এম শফিউদ্দিন স্যারের সার্বিক দিকনির্দেশনায় আমরা আমাদের খাবারের রেশন বাচিয়ে অসহায়দের পাশে দাড়াতে চেষ্টা করছি। মহামারী করোনার সংক্রমন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সাহায্য সহোযোগিতায় অব্যাহত থাকবে।