
মীর দিনার হোসেন, নিজস্ব প্রতিবেদক : যশোরে ছাত্রলীগ ও প্রবাসী যুবলীগ নেতার সৌজন্যে মাস্ক বিতরণ। যশোরের ১১নং রামনগর ইউনিয়ন ছাত্রলীগ ও প্রবাসী যুবলীগ নেতা মোঃ নাজিম উদ্দিনের সৌজন্যে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে উক্ত মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের দিত্বীয় ঢেউ মোকাবেলার উদ্দেশ্য এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী এ ফ্রী মাস্ক বিতরণ কর্মসূচি চলবে। যার অংশ হিসেবে গত ১৯এপ্রিল যশোর জেলার সদর থানাধীন ১১নং রামনগর ইউনিয়ন ছাত্রলীগ ও প্রবাসী যুবলীগ নেতা মোঃ নাজিম উদ্দিনের সৌজন্যে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে মাস্ক বিতরণ করেন যশোর জেলা সার্ভেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল।
Reporter Name 








