6:48 am, Monday, 2 November 2026

নড়াইল শেখহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাময়িক বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : 08:28:01 pm, Wednesday, 17 September 2025
  • 202 Time View

নড়াইল প্রতিনিধিঃ সংগঠনের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শফিকুল ইসলাম মনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান এবং সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে শফিকুল ইসলাম মনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি স্বেচ্ছাসেবক দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে,

রফিকুল ইসলাম মনা একের পর এক অনৈতিক কর্মকাণ্ড, হুমকি ও নিরীহ মানুষের উপর হামলা ঘঠনার জড়িত থাকার  অভিযোগ উঠেছে। তার হাত থেকে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্ন সময়ে থানায় জিডি ও লিখিত অভিযোগ করেছেন।

গত ১৯ আগস্ট শেখহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেনকে শেখহাটি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেখে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন রফিকুল ইসলাম মনা ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় তিনি ২৬ আগস্ট নড়াইল সদর থানায় একটি জিডি (নং–১০৫১) করেন।

এরপর ২৮ আগস্ট বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে প্যানেল চেয়ারম্যান মো. এরশাদ আলীকে চাকু ও হাতুড়ি প্রদর্শন করে হত্যার হুমকি দেওয়া হয়। তিনিও থানায় জিডি (নং–১৩৫০) করেন।

গত ৮ আগস্ট রাতে গৌরচন্দ্র পালের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে রফিকুলের বিরুদ্ধে। অভিযোগ প্রত্যাহারে চাপ সৃষ্টি করা হলে ৩০ আগস্ট সন্ধ্যায় শেখহাটি বাজারে তাঁর দোকানে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন ৩১ আগস্ট ভুক্তভোগী গৌরচন্দ্র পাল থানায় জিডি (নং–১৪৭৩) করেন।

তাছাড়া  নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সিবু সরকার নামে এক হিন্দু ধর্মাবলম্বীর ওপর হামলার অভিযোগও ওঠে রফিকুল ইসলাম মনার বিরুদ্ধে। সিবু সরকার জানান, গত সপ্তাহে নিজ বাড়ি শেখহাটিতে ফেরার পথে রফিকুল ও তার সহযোগীরা তাঁকে মারধর করে এবং পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রাণভয়ে তিনি মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান।

সিবু সরকারের দাদা বিষ্ণু সরকার বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর অন্যায় চাপ তৈরি করা হয়। আমার ভাইকে রাস্তায় নামিয়ে মারধর করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নড়াইল শেখহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাময়িক বহিষ্কার

Update Time : 08:28:01 pm, Wednesday, 17 September 2025