8:03 am, Monday, 2 November 2026

আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, দুলু

  • Reporter Name
  • Update Time : 10:31:40 am, Wednesday, 20 August 2025
  • 126 Time View

মোসলেম উদ্দিন রনিঃ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “আওয়ামী লীগ সরকার আমলে এই ১৬ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ হাজার হাজার নেতাকর্মীকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে, গুম খুনের শিকার হতে হয়েছে। এছাড়া ১৬ বছর আন্দোলনের সবচেয়ে বেশি শহিদ হয়েছে বিএনপির নেতাকর্মীরা।”

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, “আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সব সময় পালিয়ে যাওয়ার ইতিহাস। অপরদিকে বিএনপির ইতিহাস হচ্ছে সংগ্রাম ও যুদ্ধের ইতিহাস। আসলে বিএনপির ইতিহাসই বাংলাদেশের ইতিহাস।
শেখ মুজিব যেমন পালিয়েছিল, তেমনি শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে পালিয়ে যাওয়ার ইতিহাস। অন্যদিকে বিএনপি সব সময় রক্ত দিয়ে লড়াই করেছে, জনগণের পাশে থেকেছে।”

তিনি অভিযোগ করে আরও বলেন, “যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুত, তখন পতিত সরকারি দলের তৎকালীন প্রধান শেখ মুজিব পাকিস্তান সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গর্জন দিয়ে স্বাধীনতার ডাক দেন। সেই আওয়াজে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাস সম্মুখ সমরে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেন জিয়াউর রহমান। সেই কারণেই তাকেই স্বাধীনতার ঘোষক বলা হয়।”

প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন, লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল সাত্তার। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সহ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন এলাকায় এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, দুলু

Update Time : 10:31:40 am, Wednesday, 20 August 2025