7:55 am, Monday, 2 November 2026

সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গেপ্তার হওয়া মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিনের এবং তারেক রহমান রবিনকে দুইদিনের রিমাণ্ড দিয়েছে আদালত

  • Reporter Name
  • Update Time : 01:10:53 am, Saturday, 12 July 2025
  • 89 Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ(৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গেপ্তার হওয়া মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিনের এবং তারেক রহমান রবিনকে দুইদিনের রিমাণ্ড দিয়েছে আদালত।

সোহাগ হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিন এবং অস্ত্র আইনের মামলায় তারেক রহমান রবিনের বিরুদ্ধে শুক্রবার (১১ জুলাই) রিমান্ডের আদেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

উল্লেখ্য, এই ঘটনায় ঢাকার কোতোয়ালী থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। একটি হত্যা ও অপরটি অস্ত্র মামলা।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে যৌথবাহিনীর অভিযানে এজহারনামীয় আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করর হয়েছে। তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

উক্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গেপ্তার হওয়া মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিনের এবং তারেক রহমান রবিনকে দুইদিনের রিমাণ্ড দিয়েছে আদালত

Update Time : 01:10:53 am, Saturday, 12 July 2025