9:33 am, Tuesday, 3 November 2026

পুশ ইন করতে হলে শেখ হাসিনাকে পাঠান ফ্যাসিস্টের দোসরদের পাঠান -পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম

  • Reporter Name
  • Update Time : 12:13:40 am, Sunday, 6 July 2025
  • 44 Time View

নাহিদ আল মামুন রনিকঃ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দ্বারা মানুষজনকে হত্যা করা হয়।

গত ৫০ বছরে এই সীমান্ত হত্যা কোন সরকার বন্ধ করতে পারেনি। আমরা দেখেছি যে বর্ডার থেকে ভারত থেকে অবৈধভাবে পুশইন করা হচ্ছে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই। এটা হাসিনার বাংলাদেশ নয়; ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় তাহলে শেখ হাসিনাকে পাঠান। ফ্যাসিস্টের দোসরদের পাঠান। আমরা জুলাই অভ্যুত্থানের বিচারের আওতায় নিয়ে আসবো।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন চৌরঙ্গী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন এনপিপি’র মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা বলেছি নতুন সংবিধান এবং জুলাই গণ অভ‚্যত্থানের ডিক্লেয়ার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের সমর্থন দিন। ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করব।

পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে। আগামী ৩ আগষ্ট ঢাকার শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার ইশতেহার পাঠ হবে ইনশাআল্লাহ
এর আগে বিকেলে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক দিয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এনসিপির নেতাকর্মীরা ছাড়াও হাজারও ছাত্র-জনতা পদযাত্রায় অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পুশ ইন করতে হলে শেখ হাসিনাকে পাঠান ফ্যাসিস্টের দোসরদের পাঠান -পঞ্চগড়ে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম

Update Time : 12:13:40 am, Sunday, 6 July 2025