7:31 am, Monday, 2 November 2026

বাগেরহাটে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : 01:28:10 am, Tuesday, 17 June 2025
  • 56 Time View

মোঃ ইকরামুল হক রাজিবঃ বাগেরহাটে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাগেরহাটের চিতলমারীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার একটি এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন—বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মিরাজুল শেখ এবং একই পত্রিকার ফটো সাংবাদিক ও জেলা প্রচার সম্পাদক সবুজ শিকদার।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, সংবাদ সংগ্রহের সময় কোনো কারণ ছাড়াই স্থানীয় কয়েকজন পুলিশ সদস্য তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন,

সাংবাদিকদের ওপর হামলা মানেই গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর আঘাত। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ধ্বংসের শামিল।
তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে চিতলমারী থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিক সংগঠনের নেতারা আরও বলেন,
দেশের প্রতিটি অঞ্চলে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগেরহাটে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর পুলিশের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ

Update Time : 01:28:10 am, Tuesday, 17 June 2025