7:30 am, Monday, 2 November 2026

বদলগাছীতে জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 07:48:46 pm, Saturday, 14 June 2025
  • 57 Time View

মুজাহিদ হোসেন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ, বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১২ টায় বদলগাছী উপজেলার গোবরচাপাহাট এলাকায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য খ. ম. আব্দুর বাকিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা জামায়াতের নায়েবে আমির এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আনিছুর রহমান ও মাওলানা রেজাউল করিম।

পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে সমাজ সংস্কার, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, ঈদের শিক্ষা আমাদের পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করে। সেই সঙ্গে দেশের চলমান নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন ওলামা সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামা বিভাগের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দঘন পরিবেশে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বদলগাছীতে জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : 07:48:46 pm, Saturday, 14 June 2025