7:30 am, Monday, 2 November 2026

প্রচণ্ড তাপদাহে মাঠে ঘাম ঝরানো কৃষকদের পাশে দাঁড়ালেন,তাল বেলাল

  • Reporter Name
  • Update Time : 04:10:24 pm, Friday, 13 June 2025
  • 191 Time View

মুজাহিদ হোসেনঃ প্রচণ্ড তাপদাহে মাঠে ঘাম ঝরানো কৃষকদের পাশে দাঁড়ালেন নওগাঁর জেলার পরিবেশ-সচেতন সমাজকর্মী মাহমুদুন নবী বেলাল। দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী হিসেবে যিনি পরিচিত, তিনি এবার মানবিক উদ্যোগ নিয়েছেন কৃষকদের জন্য।

বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটা কাজে নিয়োজিত প্রায় ১৫০ জন কৃষকের হাতে তিনি নিজ হাতে পৌঁছে দেন ঠান্ডা পানি, ওরস্যালাইন ও টেস্টিস্যালাইন। রোদের তাপে বিধ্বস্ত কৃষকদের অনেকেই তখন ছিলেন ক্লান্ত ও পানিশূন্যতার ঝুঁকিতে। হঠাৎ করে এমন সহযোগিতা পেয়ে তারা কিছুটা স্বস্তি ফিরে পান এবং কৃতজ্ঞতা জানান এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য।

মাহমুদুন নবী বেলাল বলেন, “খেটে খাওয়া মানুষদের কষ্ট আমাকে সবসময়ই নাড়া দেয়। তারা দিনের পর দিন সূর্যের তাপে পুড়ে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। তাদের মুখে একটু হাসি আনতে পারলেই নিজেকে ধন্য মনে করি। আমি চাই সমাজের সবাই যার যার অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়াক।”

তিনি আরও বলেন, “তীব্র তাপদাহে কাজ করতে গিয়ে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় তাদের সেই অসুস্থতা মারাত্মক আকার ধারণ করে। শরীরে পানির ঘাটতি পূরণে এই উদ্যোগ গ্রহণ করেছি। এটা আমার পক্ষ থেকে একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র।”

স্থানীয় কৃষক আব্দুল কাদের বলেন, “এই গরমে যখন শরীর শুকিয়ে যাচ্ছিল, তখন বেলাল ভাই নিজ হাতে পানি আর লবণ খাওয়ালেন। এটা কোনো ছোট ব্যাপার না, আমরা খুব কৃতজ্ঞ।”

এ সময় তার সঙ্গে ছিল নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কয়েকজন স্বেচ্ছাসেবক। তারা মাঠে গিয়ে শ্রমিকদের কাছে পানি ও স্যালাইন পৌঁছে দেন এবং গরমে কিভাবে সতর্ক থাকতে হয়, সে বিষয়ে সচেতনতাও প্রদান করেন।

মাহমুদুন নবী বেলাল শুধু বৃক্ষরোপণেই নয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের জায়গায় একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। ‘তাল বেলাল’ নামে স্থানীয়ভাবে পরিচিত এই পরিবেশপ্রেমী ব্যক্তি এর আগেও বৃক্ষরোপণ, প্লাস্টিক মুক্ত ক্যাম্পেইন, পানি সংকট মোকাবিলায় পুকুর সংস্কারসহ নানা কর্মকাণ্ডে সাড়া ফেলেছেন।

তার এই মানবিক কর্মকাণ্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন— “সমাজে এমন মানুষের সংখ্যা বাড়লে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

বর্তমান সময়ে যেখানে ব্যক্তি উদ্যোগে এমন মানবিক কর্মকাণ্ড বিরল হয়ে পড়েছে, সেখানে মাহমুদুন নবী বেলালের এই কর্মকাণ্ড নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস হতে পারে। স্থানীয়রা আশা করছেন, তার মতো আরও অনেকেই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

প্রচণ্ড তাপদাহে মাঠে ঘাম ঝরানো কৃষকদের পাশে দাঁড়ালেন,তাল বেলাল

Update Time : 04:10:24 pm, Friday, 13 June 2025