
মোঃ পেয়ার আলীঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে ভাই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
১২ জুন (বৃহষ্প্রতিবার) দুপুরে আমগাঁও গ্রাম থেকে মানিকখাড়ি নাগর নদীতে গোসল করতে নিয়ে যায় বাবা আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম রংপুর সদর উপজেলার বুরাইল গ্রামের বাসিন্দা।
আমিরুল ইসলামের ৩ সন্তানসহ মোট পাঁচজন শিশু নাগর নদীতে গোসল করতে যান।
গোসল করার সময় এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকলে
তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর ২ জন সাদ্দাম (৭) বোন সাদিয়া( ১১)কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
অনেক খুজাখুঁজির পর বোন সাদিয়ার লাশ পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাই সাদ্দামের লাশ খুঁজে পাওয়া যায়নি।মৃতের
ভাই সাদ্দামের লাশ উদ্ধার অভিযান চলমান রয়েছে।
Reporter Name 








