10:17 am, Monday, 2 November 2026

ভালুকায় আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 10:29:39 pm, Wednesday, 11 June 2025
  • 107 Time View

ভালুকা উপজেলা প্রতিনিধি :ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫। গত মঙ্গলবার (১০ জুন) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটির আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ভালুকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুল আলম খান (অব.)। খেলার শুভ উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর মো. মনিরুল ইসলাম, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদলের নেতাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মল্লিকবাড়ী ইউনিয়ন ও ভরাডোবা ইউনিয়ন দল। খেলার মাধ্যমে ক্রীড়া চর্চা ও স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সঞ্চালনায় ছিলেন অধ্যাপক হাদিসুর রহমান খান। উদ্বোধনী দিনে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের উপচে পড়া ভিড়।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে ক্রীড়ার মাধ্যমে আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখার প্রয়াসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ভালুকায় আরাফাত রহমান কোকো ফুটবল স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

Update Time : 10:29:39 pm, Wednesday, 11 June 2025