2:50 pm, Monday, 2 November 2026

সলঙ্গায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

  • Reporter Name
  • Update Time : 12:23:16 am, Saturday, 31 May 2025
  • 27 Time View

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি রাস্তার পাশ থেকে ১১টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সলঙ্গা- ধামাইকন্দি আণ্চলিক সড়কে জগজীবনপুর আলোমের দহ বাজারে  এলাকার একটি ব্রিজের কাছ থেকে সরকারী রাস্তার গাছ কেটে নেন। রাতেই পুলিশ খবর পেয়ে গাছ গুলো জব্দ করেন।

শুক্রবার সরেজমিনে গিয়ে জানান, সলঙ্গা- ধামাইকন্দি আδলিক সড়কে জগজীবনপুর আলোমের দহ বাজারে এলাকায় সরকারী রাস্তা রকিবার হোসেন নামের এক ব্যক্তি ৬০-৭০ টি ইউক্যালিপটাস গাছ লাগায়। তার মৃত্যুও পর তার স্বজনেরা দেশের বাইরে ও দেশের বিভিন্ন স্থানে থাকায় তারা আর গ্রামে আসেন না।  বৃহস্পতিবার দিবাগত রাতে সলঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জগজীবনপুর গ্রামের বাহাদুরের ছেলে আব্দুল মমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৃত ইয়াছিন আলী’র ছেলে জেলহক, বিএনপি নেতা ও আব্দুল গফুরের ছেলে ওসমান আলীসহ কয়েক জন ইউক্যালিপটাস গাছ কর্তন করতে থাকে পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন এসময় কর্তনকৃত ১১ টি ইউক্যালিপটাস গাছ জগজীবনপুর গ্রামের আব্দুল মালেকের বাড়িতে জব্দ করে রাখেন।

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল মমিন জানান, মৃত রকিবারে স্বজননেদের কাছ থেকে আমরা গাছ গুলা ৮০ হাজার টাকা ক্রয় করে নিয়েছি। শত্রুতা করে কে বা কাহারা পুলিশে খবর দিয়ে গাছ কর্তন বন্ধ করে দিয়েছে।

সলঙ্গা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা খোন্দকার লিপু বলেন, গাছ কর্তনের খবর পেয়েছি। থানা পু্লিশ গাছ জব্দ করেছেন।

তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সলঙ্গায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

Update Time : 12:23:16 am, Saturday, 31 May 2025