8:00 am, Monday, 2 November 2026

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : 01:44:27 am, Wednesday, 28 May 2025
  • 148 Time View

মাসুদ হোসেন খান : মাদারীপুরের কালকিনিতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করার দাবীতে ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা।

মঙ্গলবার ( ২৭ মে ২০২৫) সকাল ১১ টার দিকে উপজেলার ভুরঘাটা এলাকার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে কালকিনিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের দাবি দ্রুত মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক বন্ধ করে দেন ডারা। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সংবাদ পেয়ে মাদারীপুর জেলা প্রশাসক তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে বিক্ষুদ্ধ পরীক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে।

শিক্ষার্থী মোঃ সামি বলেন- আমাদের সঙ্গে নানানভাবে বৈষম্য করা হচ্ছে।কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র না থাকায় দুরদুরান্তের পরীক্ষার্থীরা ডাসার গিয়ে পরীক্ষা দিতে কষ্ট হবে।আর ডাসার নতুন উপজেলা হওয়া স্বত্তেও ওখানে দুটি পরীক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু আমাদের কালকিনিতে একটিও নেই। এসব বৈষম্য দূরের দাবিতে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।আগামী ২৪ ঘন্টার ভিতরে দাবী না মানা হলে কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস জানান- ছাত্র-ছাত্রীদের যে দাবি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করি দ্রুত ছাত্র-ছাত্রীদের যৌক্তিক দাবি পূরণ হবে।

ছবি/ ভিডিও ফুটেজ সংযুক্ত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

Update Time : 01:44:27 am, Wednesday, 28 May 2025