2:50 pm, Monday, 2 November 2026

অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • Reporter Name
  • Update Time : 12:02:35 am, Friday, 23 May 2025
  • 105 Time View

মোঃ আবুল বাসারঃ যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের বাড়েদা গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

রাজনীতির পাশিপাশি ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশ মরদেহ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের বাড়েদা গ্রামে মাছের ঘের রয়েছে তরিকুল ইসলামের। এই ঘের নিয়ে স্থানীয় একটি গ্রুপের সাথে তরিকুল ইসলামের বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের হারির টাকার চুক্তি নিয়ে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ৬-৭ জন দুর্বৃত্ত তরিকুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পিল্টু বিশ্বাসের বাড়ির লোকজনও পালিয়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল), অভয়নগর থানা পুলিশ, ডিবি , স্থানীয় দু’টি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল সহ
আশপাশের এলাকায় পুলিশ, ও সেনাবাহিনীর কঠোর অবস্থান নিয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা

Update Time : 12:02:35 am, Friday, 23 May 2025