
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে আগুনে বাড়ি পুড়ে বষ্মিভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা চন্ডিপুর গ্রামের মৃত তরিকুল্লাহর ছেলে আমেদ আলী এবং আ: হমিদের ছেলে মিঠুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতি দিনের মত তারা তাদের বাড়ীর পাশের আলাদা দুটি গোয়াল ঘরে ৮ টি গরু, ৪টি ছাগল ও কিছু হাঁস ও মুরগি রেখে বাড়ীর সবাই ঘুমিয়ে পড়েন।গভীর রাতে গরুর চিৎকার ও ছট ফটানির শব্দে ঘুম ভাঙ্গে বাড়ির মানুষদের। ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের ধারণা মশা তাড়ানোর কয়েল থেকে আগুনটি লাগতে পারে।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির নিজস্ব পানির মটার চালু করে অনেক চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪ টি গরু, ১টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মারা যায়। আগুনে দগ্ধ হয়েছে আরো ৪ টি গরু ও তিনটি ছাগল।
বর্তমানে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তাদের পরিবারে অন্তত ৮/৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
আগুনে বষ্মিভূত বাড়ি পরিদর্শনে গিয়ে নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ রফিক বলেন গনমাধ্যম কর্মীদের বলেন আগুনে পড়ে পরিবাররের ব্যাপক ক্ষতি হয়েছে।আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার অনুরোধ সরকার যেনো এই পারিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহযোগীতা করেন।
আমার পক্ষথেকে পক্ষ থেকে পরিবারটিকে যতটুকু সম্ভব সার্বিক সহযোগীতা করবো।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক জানান, আমি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি। তবে এ বিষয়ে কেউ লিখিত কোন অভিযোগ দেননি।
Reporter Name 








