8:00 am, Monday, 2 November 2026

চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:54:00 pm, Tuesday, 13 May 2025
  • 117 Time View

জাহাঙ্গীর আলম চৌধুরীঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজ্যুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত চন্দনাইশ উপজেলা ষ্টিয়ারিং কমিটির অষ্টম সভাটি ১৩ মে দুপুরে চন্দনাইশ উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

“গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা ষ্টিয়ারিং কমিটি চন্দনাইশে নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

চন্দনাইশ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও স্টিয়ারিং কমিটির সদস্য রাসেল চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) ডিপ্লোমেসি চাকমা ।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার বয়স্ক, নারী ও শিশু হেল্প ডেক্স কর্মকর্তা এসআই মো. রাকিব হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

কমিটির সদস্যরা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পুলিশের নারী নিয়োগ, বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মোবাইল কোড পরিচালনা জোরদার করা এবং থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক সক্রিয়করণসহ নারী এস আই নিয়োগের উদ্যোগ নেয়ার জন্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা এই দাবির সমর্থন করে দ্রুত বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।

চন্দনাইশ স্টিয়ারিং কমিটির সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিমের সঞ্চালনায় তাকে সহযোগিতা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ ( বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্হাপক ফেরদৌস আহম্মদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি জাফর আহমদ, বরকল ইউ পি সদস্য আয়েশা আকতার আজাদী, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ছৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসনারা বেগম, সাবেক কাউন্সিলর কোহিনুর আকতার, ওডেবের এরিয়া অফিসার মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভুমিকা পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চন্দনাইশে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : 08:54:00 pm, Tuesday, 13 May 2025