2:50 pm, Monday, 2 November 2026

কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনার সদস্যের বাড়িতে ডাকাতি

  • Reporter Name
  • Update Time : 02:19:33 pm, Tuesday, 7 January 2025
  • 64 Time View

রতন রায়, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে একদল চোর নগদ সাড়ে ৫লাখ টাকাসহ সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে চম্পট দিয়েছে।

ঘটনাটি ঘটেছে, সোমবার(৭জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে কিশামত পূনকর গ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পার্শ্বে। বিষয়টি জানাজানির পর এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবার জানান, মৃত ছফর উদ্দিনের ছেলে আঃ রশিদ মিয়া অববসর প্রাপ্ত সেনা সদস্য(৭০) রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে পাকা বাড়িতে ওয়াল দিয়ে ঘিরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ঘটনার দিন সোমবার(৭জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭/৮ জনের মুখোষধারী একদল চোর ওই বাড়ির ওয়াল টপকে উত্তর পশ্চিম রুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

এসময় তার স্ত্রী টের পেলে আঃ রশিদ মিয়াকে ডাকাডাকি করলে চোরেরা তাদের মুখ চেপে ধরে। পরে তাদেরকে গামছা দিয়ে হাত পা বেঁধে আলমারীর চাবি চান। চাবি পেয়ে তারা আলমারী ও ড্রেসিংয়ের ড্রয়ার খুলে মূল্যবান কাপড়-চোপড় ও জিনিসিপত্র বের করে।

আলমারীতে রাখা নগদ ৫লাখ ৪৫হাজার ৫’শ টাকা এবং সাড়ে ৫ভরি স্বর্ণালংকার, ২টি এন্ডোয়েড ফোন ও মূল্যবান কয়েকটি শাড়ী কাপড় নিয়ে দ্রুত সটকে পড়ে ডাকাতরা। এ সময় কয়েকজন বাড়ির মালিক আ: রশিদ মিয়ার মাথায় ঘরে রাখা কুরআন শরিফ দিয়ে বলেন, বিষয়টি যেন কাউকে না বলা হয় এবং জানাজানি করলে পরবর্তীতে মেরে ফেলারও হুমকী দেয়া হয় বলে ক্ষতিগ্রস্থ আ: রশিদ জানান।

ক্ষতিগ্রস্থ পরিবাটি আরও জানান, গত সোমবার সকাল থেকে সারাদিন বাড়ির সবাইকে ঘুম পাচ্ছিল। আমিও তন্দ্রায় ছিলাম। সম্ভবত বাড়ির খাবারে কেউ কিছু দিয়েছিল। আর রাতে ডাকাতি করে। ঘটনার দিন বাড়িতে বাড়ির মালিক ও তার স্ত্রী এবং তার ভাতিজি জান্নাতি বেগম ছাড়া কেউ ছিল না। ডাকাতরা তার ভাতিজির গলার হারও ছিনিয়ে নিয়ে গেছে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটননাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন।

তবে তদন্তকারী থানার সেকেন্ড অফিসার এসআই বাবুল বলেন, এটা চুরি। ডাকাতি হলে অস্ত্রের মুখে জিম্মি করবে। মারধর করবে। এগুলোর কোনটিও নেই। এ ঘটনায় ভূক্তভোগীকে থানায় অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, পুলিশ তদন্ত করছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনার সদস্যের বাড়িতে ডাকাতি

Update Time : 02:19:33 pm, Tuesday, 7 January 2025