2:50 pm, Monday, 2 November 2026

“কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 05:41:14 pm, Sunday, 29 December 2024
  • 84 Time View

মোসলেম উদ্দিন রনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটে “কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৯ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাট ও উত্তরাঞ্চল। এ অঞ্চলকে এগিয়ে নিতে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট স্থলবন্দর চালুকরণ, অর্থনৈতিক জোন, কর্মমূখী শিক্ষায় অগ্রাধিকারের বিকল্প নেই।

দুলু বলেন, আজকের সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিকব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে লালমনিরহাটকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা, সমস্যা, সম্ভবনা নিয়ে মতামত দিয়েছেন। আগামীতের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে সেগুলোকে মুল্যায়ন করা হবে। লালমনিরহাটকে আলোকিত লালমনিরহাট গড়তে সেমিনারে প্রস্তাবিত বিষয়গলোকে সামনে রেখে কাজ করা হবে।

এসময় কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক এ সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, বিগত সময়ে দ্বায়িত্ব থাকা জনপ্রতিনিধিগণ জনগণ থেকে বিছিন্ন থাকায় উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে লালমনিরহাটের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি না থাকা ২০০১ থেকে ২০০৬ এর উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় উদ্যোগ নেয়নি। ফলে উন্নয়ন বঞ্চিত থেকেছে লালমনিরহাট।

লালমনিরহাটের এই পরিস্থিতি থেকে উত্তরনে বন্ধ হয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দর চালুকরণ , বিমান বন্দর চালুকরণ , অর্থনৈতিক জোনের ব্যবস্থাকরণ, কারিগরি দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। এতে জেলায় বেকারত্ব সমস্যা দূরকরণসহ অর্থনৈতিক সমৃদ্ধ পাবে লালমনিরহাট। এছাড়া যুবসমাজকে বাচাতে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেগনদের এগিয়ে আসতে উদ্যোগ গ্রহণের প্রস্তাবনা দেওয়া হয়।

আলোকিত লালমনিরহাট বির্নিমানে “কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনারে এ-সময় বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতিঃ রোকন উদ্দিন বাবুল, এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম-সাধারণ সম্পাদকঃ একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদকঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এ্যাডঃ ফিরোজ হায়দার লাভলু, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি, লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক, অবসরপ্রাপ্ত চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দগণ। এসময় বিএনপি, জামায়াত, সাবেক ও বর্তমান শিক্ষক প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের অন্তত ৩ হাজার সচেতন জনগণ অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

“কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Update Time : 05:41:14 pm, Sunday, 29 December 2024