11:17 am, Monday, 2 November 2026

কালীগঞ্জে মোবাইল চোর চক্রের সদস্য আটক, ১৯ মোবাইল উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:21:57 pm, Saturday, 21 December 2024
  • 99 Time View

মোসলেম উদ্দিন রনি, লালমনিরহাট : লালমনিরহাটে মোবাইল চোর চক্রের সদস্য বাবু মিয়া (৪৫) কে ১৯ টি চোরাই মোবাইলসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক। আটক বাবু মিয়া আদিতমারী উপজেলার টেপা পলাশি এলাকার আকবর আলীর ছেলে।

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, সম্প্রতি উপজেলার কাকিনা বাজার এলাকার রিতু টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ২৩টির অধিক এ্যানড্রয়েট মোবাইল ফোন ও প্রায় চার লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় ঐ দোকানের মালিক রেজওয়ান বাবু কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার বিভিন্ন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার বসতবাড়ি তল্লাশী করে ১৮ টি বাটন ও ১টি এ্যানড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক বাবু মিয়া আন্ত চোর চক্রের সদস্য তার নামে পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বিভিন্ন থানায় ৬টির অধিক চুরির মামলা রয়েছে। আটককৃত বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কালীগঞ্জে মোবাইল চোর চক্রের সদস্য আটক, ১৯ মোবাইল উদ্ধার

Update Time : 05:21:57 pm, Saturday, 21 December 2024