6:28 pm, Monday, 2 November 2026

মহাদেবপুরে পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উধাও

  • Reporter Name
  • Update Time : 12:10:09 pm, Saturday, 30 November 2024
  • 32 Time View

মুজাহিদ হোসেন, নওগাঁ থেকে : নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মো. রাব্বি হোসেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র। এ ঘটনায় ওই পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন উপজেলার রাইগাঁ (কানচকুড়ি) গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের সাবেক নৈশ্যপ্রহরী আতোয়ার রহমানের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী জানায়, গত ২০২১ সালে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ নেন রাব্বি হোসেন। নিয়োগ নেওয়ার পর থেকেই তার নজর পরে ওই ছাত্রীর দিকে। বিদ্যালয়ে থাকার সময় একপর্যায়ে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে।

অবশেষে গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রাথমিক ভাবে সত্য প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।

এসব ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের মাঝে একপ্রকার অসস্তি বিরাজ করছে। এতেকরে বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আশংকা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

এবিষয়ে জানতে পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে জানতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এরপর আমি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবহিত করেছি। মিটিং করে ওই পরিচ্ছন্নতা কর্মীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মহাদেবপুরে পরিচ্ছন্নতা কর্মী বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে উধাও

Update Time : 12:10:09 pm, Saturday, 30 November 2024