8:10 am, Monday, 2 November 2026

নতুন পরিচালক দায়িত্ব নিলেন শেবাচিম হাসপাতালের

  • Reporter Name
  • Update Time : 12:58:38 am, Tuesday, 26 November 2024
  • 71 Time View

বরিশাল প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দেশে দক্ষিণাঞ্চলবাসী দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি হাসপাতালটির পরিচালক পদের ওই দায়িত্ব নেন।

এর আগে হাসপাতালের ৬৮তম পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী।

৭ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে ন্যস্ত করেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের আগে তিনি ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আর্মড ফোর্সেস মেডিকেল স্টোর এবং ডিপোও কমান্ড করেন। তিনি ফিল্ড মেডিকেল ইউনিট এবং বিডিআর ও বিজিবিতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৬৮ তম পরিচালক হিসেবে সদ্য যোগদানকারী ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর ১৮ টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। তিনি জাতিসংঘের দুটি মিশনেও দায়িত্ব পালন করেছেন। তার অসামান্য ক্রিয়াকলাপের জন্য তিনি সেনা গৌরব পদক এবং সেনা উৎকর্ষ পদক এ ভূষিত হয়েছেন। তিনি সেনাসদর দপ্তরের সামরিক সচিব শাখায়ও কাজ করেছেন। যেখানে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা, বিশেষ করে আর্মি মেডিকেল কর্পস অফিসার, ডেন্টাল কর্পস অফিসার এবং নার্সিং অফিসারদের ক্যারিয়ার পরিকল্পনার উপর কাজ করেছেন।

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা এবং বরিশালবাসী হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতনদের কাছে লিখিত আবেদনও জানানো হয়। নতুন পরিচালকের যোগদানের পর তাকে অভিভন্দন জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নতুন পরিচালক দায়িত্ব নিলেন শেবাচিম হাসপাতালের

Update Time : 12:58:38 am, Tuesday, 26 November 2024