2:49 pm, Monday, 2 November 2026

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

  • Reporter Name
  • Update Time : 11:28:03 pm, Tuesday, 26 November 2024
  • 37 Time View

স্টাফ রিপোর্টার : আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রাম নগরে আদালতের অদূরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি এ ঘটনার তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার এক বার্তায় তিনি এ আহ্বান জানান। বার্তাটি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বন্দর নগরী চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ডে অংশ নেওয়া থেকে বিরত থাকতেও বলেন। পাশাপাশি ড. ইউনূস বন্দর নগরসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টার বার্তায় বলা হয়, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের কোতয়ালী থানা এলাকায় আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) খুন হন। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। তখনই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Update Time : 11:28:03 pm, Tuesday, 26 November 2024