
পটুয়াখালী : গলাচিপায় নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর গলাচিপা সাংবাদিকদের সাথে মত বিনিয়ম সভা করেছেন গলাচিপা উপজেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
সময় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামে সভাপতি সায়েম আহমেদ সোহেল, উপজেলা প্র্রাসক্লাব সভাপতি মলয় দত্ত,গলাচিপা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ডা.হাফিজুল্লাহ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট খালিদ হাসান মিল্টনসহ গলাচিপা উপজেলার প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
Reporter Name 








