3:25 pm, Monday, 2 November 2026

শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান

  • Reporter Name
  • Update Time : 09:02:35 pm, Tuesday, 12 November 2024
  • 41 Time View

নকীবুল হক, নোবিপ্রবি থেকে : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ মোস্তফা তারেক সিয়ামের আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার দপ্তরে সিয়ামের পিতা মো. শরিফুল ইসলামের নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও আনুষঙ্গিক খরচসহ মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এম রাকিবুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ২০২৪ নোবিপ্রবি শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়াম (২১) মৃত্যুবরণ করেন। খেলার মাঠে বুকে ব্যথা অনুভূত হবার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান

Update Time : 09:02:35 pm, Tuesday, 12 November 2024