2:50 pm, Monday, 2 November 2026

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সভাপতি হাসান : সম্পাদক উজ্জ্বল, কোষাধ্যক্ষ মানজারুল

  • Reporter Name
  • Update Time : 12:26:56 am, Tuesday, 12 November 2024
  • 77 Time View

মোঃ শামীম হোসেন : খুলনা প্রেসক্লাবের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ সদস্যদের উপস্থিতিতে ৭ সদস্যের কমিটি গঠিত হয়। দৈনিক পূর্বাঞ্চলের এম এ হাসান সভাপতি, দৈনিক সময়ের খবরের রবিউল গাজী উজ্জ্বল সাধারণ সম্পাদক ও বার্তা২৪.কমের মানজারুল ইসলামকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

এছাড়া দৈনিক প্রবাহের এম এম মিন্টু সহ-সভাপতি, দৈনিক খুলনাঞ্চলের সোহেল রানা যুগ্ম সম্পাদক এবং ও নির্বাহী সদস্য দৈনিক জন্মভূমির বাপ্পী খান ও দৈনিক সময়ের খবরের এইচ ডি হেলালকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার মেয়াদকাল শেষ হওয়ায় সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার জাহিদ-কামরুল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে খুলনা প্রেসক্লাবের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। পরবর্তীতে খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক নবাব, সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল ও সদস্য মিজানুর রহমান মিল্টন এর সমন্বয়ে রোববার এসোসিয়েশনের সাধারণ সদস্যদের নিয়ে বিশেষ সভা আহবান করে।

বিশেষ এ সভা থেকে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। নতুন কমিটির সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদপত্র জগতের ভাবমূর্তি রক্ষা করবে। একইসাথে সদস্যদের উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সভাপতি হাসান : সম্পাদক উজ্জ্বল, কোষাধ্যক্ষ মানজারুল

Update Time : 12:26:56 am, Tuesday, 12 November 2024