4:17 pm, Monday, 2 November 2026

জলঢাকায় চৌপুথি এলাকায় শশুর কর্তৃক পুত্রবধু ধর্ষিত

  • Reporter Name
  • Update Time : 10:30:12 pm, Wednesday, 6 November 2024
  • 187 Time View

মোঃ খোকনুজজামান খোকন : নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাকরা বাজার চৌপুথি এলাকায় পুত্রবধুকে শশুর কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ নিয়ে এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকেই পালাতক রয়েছেন শ্বশুর শরিফুল ইসলাম বল্টু। উত্তপ্ত ঘটনার এক পর্যায়ে স্থানীয় উত্তেজিত জনতা শরিফুল ইসলাম বল্টুর বাড়িতে আগুন দেয়।

তথ্য অনুসন্ধানে জানা যায়- মঙ্গলবার রাতে বাড়ি ফাঁকা পেয়ে পুত্রবধু শারমিনকে জোরপূর্বক ধর্ষন করে তার শ্বশুর শরিফুল ইসলাম বল্টু। এ বিষয়টি ভুক্তভোগী শারমিন তার স্বামী তরিকুলকে জানায়- কিন্তু তরিকুল তাৎক্ষণিক কোন ব্যবস্থা না নেওয়ায় বাড়ির বাহিরে এসে চিৎকার-চেচামেচি করে ভুক্তভোগী শারমিন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা উত্তেজিত হলে এরেই ফাঁকে পালিয়ে যান শ্বশুর শরিফুল ইসলাম বল্টু। বল্টুকে না পেয়ে উত্তেজিত জনতা তার বসতবাড়িতে আগুন দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহীনি ও ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রনে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রতিবেদক কে বলেন, বাড়ি ফাঁকা পেয়ে পুত্রবধু শারমিনকে জোরপূর্বক ধর্ষন করে তার শ্বশুর শরিফুল ইসলাম বল্টু। পরে বিষয়টি লোক জানাজানি হয় এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন তা নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই শারমিনের শ্বশুর পালাতক রয়েছেন।

আগুনের উৎপত্তি ঘটনা সম্পর্কে জানতে চাইলে জলঢাকা ফায়ার ইনচার্জ রিফাত আল মামুন প্রতিবেদক কে জানায়, যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ, তারপরেও যেটা শুনেছি স্থানীয় জনতাই শরিফুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে আগুন দিয়েছে।

অপরদিকে এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ -তদন্ত- আব্দুর রহিম প্রতিবেদককে জানায়, এ বিষয়ে এখনো কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি ।

এ বিষয়ে জানতে ভুক্তভোগী শারমিনের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও এই মুহুর্তে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জলঢাকায় চৌপুথি এলাকায় শশুর কর্তৃক পুত্রবধু ধর্ষিত

Update Time : 10:30:12 pm, Wednesday, 6 November 2024