
মুজিবুর রহমান : হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ শুরু হওয়া অসময়ের এই শিলাবৃষ্টিতে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে দেখা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ করেই ঝড়ের সাথে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিট স্থায়ী হওয়া এই শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা বলেন , হঠাৎ করে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টির সাথে প্রচুর ঝর বাতাস ছিল। ভয়াবহ অবস্থা ছিল পুরো আধা ঘন্টার বেশি। শায়েস্তাগঞ্জ উপজেলা এলাকার শীতকাল সবজি ও আমনের অনেক ক্ষতি হয়েছে। এবং ঝরের সাথে বাতাসে ঘর বাড়ি গাছ পালা বিদ্যুৎ কুটি ভেঙ্গে ও পড়েছে জানা গেছে। ভোগান্তিত পড়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা বাসি
কৃষি বিভাগ বলছে, শিলাবৃষ্টির কারণে আমন এবং সবজির জমিগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Reporter Name 








