
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, (পিপিএম -সেবা) মহোদয়ের সুযোগ্য দিক নির্দেশনায় একটি চৌকস দল ঠাকুরগাঁও পীরগন্জ থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সবুজ রানা (২৬) ও সাগর হোসেন (২৭)কে আটক করে।
গত ৫ জুলাই (শুক্রবার) পীরগন্জ থানাধীন ১নং ভোমরাদহ ইউপির অন্তর্গত ভোমরাদহ সরদারপাড়া গ্রামের আ: কাদেরের বসতবাড়ীর ভিতর থেকে (৮০) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ হাতে নাতে আটক করে পুলিশ।
আটককৃত মাদককারবারি সাগর হোসেন উপজেলার ভোমরাদহ গাজীপাড়া গ্রামের আ: কাদেরের ছেলে একই গ্রামের সবুজ রানা এমদাদুল হকের ছেলে।
Reporter Name 








