10:17 am, Monday, 2 November 2026

নোবিপ্রবি’তে উচ্চশিক্ষায় স্কলারশিপ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত 

  • Reporter Name
  • Update Time : 11:23:57 am, Saturday, 6 July 2024
  • 100 Time View

সাদমান রাকিন : বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া যেমন অনেকের স্বপ্ন তেমনি ভয় ও সংশয় কাজ করে অনেকের মাঝে।

শিক্ষার্থীদের এই ভয় দূর করতে এবং যুক্তরাষ্ট্রে স্কলারশিপ এর আদ্যোপান্ত নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সিকিউরিং স্কলারশিপ ফর ইউএসএ স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দেশের ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্লাটফর্মে নোবিপ্রবির ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ফিমস ক্যারিয়ার ক্লাবের আয়োজনে উক্ত ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মাইনুদ্দিন পাঠান। এছাড়া উচ্চশিক্ষার বিষয়ে বক্তব্য রাখেন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান এবং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

কিনোট স্পিকার হিসেবে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এর সহযোগী অধ্যাপক এবং জিআইএস গ্রাজুয়েট স্টাডিজ প্রোগ্রামের ডিরেক্টর ড. মোহাম্মদ তৌহিদুর রহমান।

আলোচনায় ড. মোহাম্মদ তৌহিদুর রহমান যুক্তরাষ্ট্রে স্কলারশিপ  পাওয়ার বিভিন্ন উপায়-উপকরণ নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাষ্ট্রে পড়তে আসতে সবচেয়ে বেশি যে প্রতিবন্ধকতা কাজ করে তা হচ্ছে ভয়। টপ একটা দেশে আবেদন করলে হবে কিনা এটি নিয়ে সংশয় থাকে। এক্ষেত্রে আমার উপদেশ থাকবে ভয়কে দূর করে সাহস নিয়ে আবেদন করতে হবে।”

তিনি আরও বলেন, “ভালো স্কলারশিপ পেতে হলে এপ্লিকেশন যতটুকু সম্ভব পারফেক্ট হতে হবে। এক্ষেত্রে জিআরই (GRE) স্কোর যত এগিয়ে থাকবে স্কলারশিপে ফান্ডিং পেতে তত এগিয়ে থাকা যাবে।

রিলেভ্যান্ট বিষয়ে বিভিন্ন পাবলিকেশন বা ইন্টার্নিশিপ থাকলে সেটি উল্লেখ থাকতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমের মধ্যে রিসার্চ বিষয়ে অভিজ্ঞতা স্কলারশিপ পেতে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নোবিপ্রবি’তে উচ্চশিক্ষায় স্কলারশিপ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত 

Update Time : 11:23:57 am, Saturday, 6 July 2024