
মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) থেকে : রংপুরের পীরগঞ্জ উপজেলা মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের জাকারিয়া হোসের পুত্র আদম চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (৮ জুন) রাত ১০ ঘটিকার সময় মৃত ফয়েজ উদ্দিন এর পুত্র মোকছেদ হোসেনের পুকুর থেকে দুইদিন পর লাশ উদ্ধার হয়েছে । সন্তান হারা বাবা জাকারিয়া অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে মোকছেদ হোসেনের পুকুরের পাশে সন্তানে জুতা দেখতে পায়, তাতক্ষনিক আদমের মাকে জুতা দেখাইলে মা চিৎকার দিলে আদমের বড়আব্বা সহ গ্রামের আশেপাশে লোকজন চারিদিকে টর্চ লাইট নিয়ে দেখাদেখি করলে হঠাৎ পুকুরে দেখে আমদ এর লাশ পানিতে ভাসছে । তা দেখে জাকারিয়ার বড় ভাই সহ অনেকে পীরগঞ্জ থানায় জানালে অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দেয়, তার পরে ওসি ঘটনা স্থলে এসে দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ জুন) থেকে এবাচ্চাটি হারিয়ে গেছে, বাবা মা পাগলের মত খোঁজাখুঁজি করছের, সন্তান হারা বাবা মা রংপুরের বিভিন্ন স্থানে ফকিরের বাড়ী বাড়ী গিয়ে বুঝ (ফকিরালী) করেন, সবশেষে মিঠাপুকুর উপজেলার তেঁতলা ফরিদপুর গ্রামের এক বিখ্যাত ফকির চন্ডি দাসের কাছে গেলে তিনি বলেন, বাবা তোমার বাচ্চা আছে আসে পাশে, তোর বাচ্চা পাবি, মৃত্যু হক বা জীবিত হক পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন চন্ডী দাস ফকির, তোর বাচ্চাকে ছোট একটি জায়গায় বেঁধে রেখেছে । এলাকাবাসি আরো বলেন মোকছেদ আলীর পরিবার এর আগেও একটি পূর্বের আলোচিত তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তারের হত্যা মামলার আসামি চলমান আছে ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম বলেন, সঠিক তদন্ত সাপেক্ষ সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে এবং প্রকৃতি দোসি সাবস্তদের কে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো, অপরাধী যত বড় শক্তিশালী হক না কেনো, পুলিশ অপরাধী কে গ্রেফতার করবে। তিনি আরো বলেন, এই ধারণের ঘটনা যদি আর না ঘটে সে-বিষয়ে আমরা পদক্ষেপ নিবো, বিষয়টি খুবই দুঃখজনক।
Reporter Name 








