8:28 pm, Monday, 2 November 2026

চিতলমারীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 05:43:47 pm, Sunday, 25 February 2024
  • 48 Time View

মোঃ মিরাজুল শেখ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে শিউলি আক্তার (১৫)কে ধর্ষণের অভিযোগে মিনহাজ মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়গুনী এলাকায় ভিকটিমের নতুন বসত ঘরের উওর পুর্ব পাশে গাছের বাগানের ভিতরে এ ঘটনা ঘটে। গ্রেফতার যুবক চিতলমারী উপজেলার বড়গুনী এলাকার ঝুনু মোল্লার ছেলে মিনহাজ মোল্লা।

জানা গেছে, শিউলি আক্তার তার বাড়িতে থাকে আসামি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচ টার সময় ভিকটিমের নতুন বসত বাড়ির উওর পুর্ব পাসে গাছের বাগানের ভিতর শুকনা পাতা কুড়ানোর সময় পিছন থেকে এসে ধরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে যুবক দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের মা বেলোকা বেগম বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ একরাম হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চিতলমারীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Update Time : 05:43:47 pm, Sunday, 25 February 2024