
মোঃ শামীম হোসেন : খুলনার দাকোপের বাজুয়া রায়পাড়া থেকে বেড়েরখাল, চাঁদপাড়া, দাকোপ ব্রিজ পর্যন্ত রাস্তা খুঁড়ে বালি ও ২ নাম্বার খোয়া দেওয়ার পর কাজ ফেলে রাখায় অবর্ণনীয় জনদুর্ভোগে পড়েছে গ্রামবাসী শিরোনামে নিউজ প্রকাশের পর রাস্তার কাজ শুরু করায় এলাকাবাসী অভিযান নিউজ টিভিসহ যে সকল মিডিয়া ও সংবাদ পত্র, অনলাইন পত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তাদের যারা এলাকার মানুষের কথা চিন্তা করে রাস্তা নির্মাণের বাজেট দেওয়ায় এবং কাজ শুরু করায় এলাকার সকল জনগণ তাদের ধন্যবাদ জানিয়ে রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন।
Reporter Name 








