
মতিন গাজী : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে ফেব্রুয়ারি (বুধবার) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পার্টি অফিসে যশোর রাঙ্গামাটি গ্যারেজ অম্বিকা বসুলেন বারান্দি পাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হযরত মাওলানা শোয়াইব হোসাইন সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন যশোর পৌর শাখা হাফেজ মাওলানা তাওহীদুর রহমান জামিল- সাধারণ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখা।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা তরিকুল ইসলাম নাহিদ-সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন অভয়নগর থানা,হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম ছাত্র যুব-বিষয়ক সম্পাদক।
Reporter Name 








