
মুজিবুর রহমান : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএফএল ফ্যাক্টরি ডে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি ) দিনব্যাপী ফ্যাক্টরি ডে’র উদ্বোধন করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরন পাল।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল-এর জেনারেল ম্যানেজার (জিএম) লেফটেনেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শেখ জালালের সভাপতিত্বে ও আরএফএল-এর সান হেলথ কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের ইনচার্জ ডা. সায়েম আহমেদের পরিচালনায় এতে বক্তব্য, এই RFL ফ্যাক্টরী ভিতরে ১২ হাজার লোখ কাজ করে তাদের জিবন চালায়, আজকে এই দিনে ফ্যাক্টরীর ১২ হাজার স্টাপ ঈদের মতো আনন্দ উল্যাস করে, এই দিনে কোম্পানির সব কাজ বন্ধ থাকে।
স্টাফ দের আনন্দ উল্লাসে জন্য উন্মুক্ত করে দেয় HiP, RFL চেয়্যারমেন স্যার। সারা দিন তাদের আনন্দ উল্লাসে দিন কাটে এই অনুষ্ঠানকে কেন্ড করে কোম্পানির মধ্যে গান, বাজনা, নৃত্য, নাটক অনুষ্ঠিত হয় ঢাকা থেকে শিল্পিরা এসে গান করে। স্টাফদের জন্য ভালো খাবার আয়োজন করে কোম্পানি চেয়্যারম্যান।
অনুষ্ঠানের প্রধান অতিথি আরএফএল-এর পরিচালক (এমডি) আরন পাল বলেন, অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপ-এর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানসম্মত পণ্য উৎপাদন করে শুধু দেশে নয়, বিশ্বের ১৪৭টি দেশে রপ্তানিতে সুনাম অর্জন করেছে। এ সুনাম শুধু কোম্পানির নয়, হবিগঞ্জবাসীর, পুরো জাতির। আগামী দিনে আমরা আরও এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ-এর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানসম্মত পণ্য উৎপাদন করে দেশে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করছে। এতে হবিগঞ্জবাসীর মুখ উজ্জ্বল হচ্ছে। আরএফএল-এর এই ফ্যাক্টরিতেই প্রায় ১২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আজ প্রাণ খুলে শ্রমিক-কর্মকর্তারা মিলে উৎসবে মেতে উঠেছে।
সোমবার সকাল থেকে শুরু হয় পার্কের ভেতরে অনুষ্ঠানস্থল ধীরে ধীরে কানায় কানায় ভরে যায়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ছাড়াও অনুষ্ঠানের ফাঁকে ফ্যাক্টরিতে কর্মরতদের কণ্ঠে মনোমুগ্ধকর গান পরিবেশন করা হয়।
Reporter Name 








