5:37 pm, Monday, 2 November 2026

মফস্বল সাংবাদিকদের মতো অসহায় আর কেউ নেই : ইব্রাহীম এমপি

  • Reporter Name
  • Update Time : 02:40:40 pm, Saturday, 17 February 2024
  • 39 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম : নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের আ-জীবন সদস্য, সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়া চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে চাটখিল প্রেস ক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মফস্বল সাংবাদিকদের মতো অসহায় আর কেউ নাই।

এমপি ইব্রাহিম বলেন, মফস্বল সাংবাদিকতা একটা চ্যালেঞ্জ। আপনার বাড়ির পাশে কেউ অনিয়ম করলে আপনি লিখতে পারেন না ভয়ে। কেননা একই সমাজে বাস করেন, একই মসজিদে নামাজ পড়েন। বিকেলে আবার সবাই সবার মুখ দেখেন, বাজারে গেলে একে অন্যের সাথে দেখা হয়। একারণেই মফস্বলে সাংবাদিকতা করায় একটা চ্যালেঞ্জ। আমি আগেও বলেছি মফস্বল সাংবাদিকরা সবার কথা বললেও নিজেদের কথা বলতে পারেন না।

তিনি বলেন, ঢাকা শহরে অথবা বিভাগীয় শহরে কেউ কাউকে চিনে না। আমার বিরুদ্ধে যে লিখলো কখনো আমার চেহারাও দেখেনি। কিন্তু মফস্বলে কারো বিরুদ্ধে লিখলে ১০ বার চিন্তা করে, না জানি আমারে কি কর!, আমার কি হয়। মফস্বলের সাংবাদিকরা অসহায়, হামলা মামলার ভয়ে সত্য প্রকাশ করতে পারে না। এসবের মধ্যে যারা লিখে যান তারা অনেক সাহসী। তাদেরকে আমি সম্মান জানাই।

এমপি ইব্রাহিম বলেন, মফস্বল সাংবাদিকরা কেউ কেউ হাউজ থেকে নাম মাত্র সম্মানী পায়, আবার কেউ কিছুই পায় না। এছাড়া তাদের আয়ের কোনো সোর্স নেই। তারা সাংবাদিকতা ছাড়া কিছুই করতে পারে না। বর্তমানে যে অবস্থা চলছে সাংবাদিক ভাইদের বিকল্প চিন্তা করতে হবে। এ পেশার ওপর নির্ভর করে আপনি চলতে পারবেন না। আমার ইচ্ছা আছে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকরা আমার সাথে যোগাযোগ করলে আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, আমার জানা অনেক সম্পাদকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। আমি নিজেও এই মিডিয়া জগতের সাথে জড়িত ছিলাম। টেলিভিশন চ্যানেলের মালিকদের মধ্যে অন্তত ২০ জন আছে যারা আমার ঘনিষ্ঠ বন্ধু। যদি রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদের জন্য কিছু না করা যায় তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ ওঠে তা বন্ধ হবে না। জীবন জীবিকার তাগিদে যখন উপায় থাকবে না তখন অনেক রাস্তাই বেছে নিতে হয়। এটাই স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাটখিল-সোনাইমুড়ী থেকে অচিরেই অটোরিকশা (সিএনজি), ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা/টল আদায় করা বন্ধ করা হবে। চাটখিল সোনাইমুড়ী প্রধান সড়কে যানজট নিরসনে চেষ্টা চলছে।

চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. শোয়েব হোসেন ভুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা ভিপি শাকিল, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, আবু তৈয়ব, মিজানুর রহমান বাবর, ফারুক সিদ্দিকী ফরহাদ, মেহেদী হাসান রুবেল প্রমুখ।

অনুষ্ঠানে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল, নোয়াখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহাগ আলম সহ চাটখিল উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

মফস্বল সাংবাদিকদের মতো অসহায় আর কেউ নেই : ইব্রাহীম এমপি

Update Time : 02:40:40 pm, Saturday, 17 February 2024