7:36 am, Monday, 2 November 2026

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক মোঃ রিপন উদ্দিনের গৌরবময় অর্জন

  • Reporter Name
  • Update Time : 06:58:32 pm, Saturday, 13 September 2025
  • 325 Time View

নাজিহা ইসলাম লাকিঃ বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক মোঃ রিপন উদ্দিন সম্প্রতি পেয়েছেন মর্যাদাপূর্ণ National Influence Awards 2025, যা আয়োজন করেছে Star Bangladesh। এই সম্মাননা দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ব্যতিক্রমী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য প্রদান করা হয়।

রিপন উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অন্যতম ভরসাস্থল। তার নেতৃত্ব ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দল এখন পর্যন্ত চারটি শিরোপা অর্জন করেছে, যা দেশের প্রতিবন্ধী ক্রীড়া ইতিহাসে এক অবিস্মরণীয় সাফল্য। তার এই অর্জন শুধু দলের গৌরব বাড়ায়নি, বরং দেশের প্রতিবন্ধী খেলোয়াড়দের অনুপ্রেরণার উৎসে পরিণত করেছে।

কিছুদিন আগে তিনি নেপাল থেকে International Youth Icon Award-এ ভূষিত হয়েছেন, যা প্রমাণ করে যে তার প্রভাব কেবল দেশেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমানভাবে প্রশংসিত।

সম্মাননা প্রাপ্তির পর রিপন উদ্দিন বলেন, “এই সাফল্য আমার একার নয়, বরং পুরো দলের এবং বাংলাদেশের সকল প্রতিবন্ধী খেলোয়াড়দের। এই স্বীকৃতিগুলো আমাকে আরও শক্তি জোগাবে বাংলাদেশের হুইলচেয়ার ক্রিকেটকে বিশ্বদরবারে তুলে ধরতে।”

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপন উদ্দিনের এই সাফল্য ভবিষ্যতের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাসকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সহ-অধিনায়ক মোঃ রিপন উদ্দিনের গৌরবময় অর্জন

Update Time : 06:58:32 pm, Saturday, 13 September 2025