
কৃপা বিশ্বাস নড়াইল থেকেঃনড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া জমিদার বাড়ি থেকে ডিসি পার্ক সংযোগ সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। কিন্তু এ কাজে স্থানীয় গোপাল চন্দ্র বিশ্বাস ও শিখা রানি কুন্ডু বাঁধা সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও লাইভে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছে এলাকাবাসী।
সরকারি উন্নয়নকাজে এ ধরনের বাধার প্রতিবাদে হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে শনিবার(১৬ আগস্ট)
বিক্ষোভ মিছিল,মানববন্ধন হয়েছে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, হাটবাড়িয়া জমিদার বাড়ি পূজা মন্দির কমিটির সাধারণত সম্পাদক অনিল বিশ্বাস, বিল্লাল হোসেন, প্রিয়াংকা ঘোষ, কলম ঘোষ, প্রমুখ।
মানববন্ধনে বিল্লাল হোসেন বলেন,
“এই জায়গা একসময় জমিদারদের ছিল। আমরা আমাদের বাবা-দাদাদের কাছ থেকে শুনে আসছি যে, জমিদারদের এই জমি এখন দখল হয়ে আছে। আমরা চাই দখলমুক্ত হোক এই জায়গা এবং রাস্তায় যেন দ্রুত নতুন করে কাজ শুরু হয়। এলাকার মানুষ দীর্ঘদিন পানি বন্দি হয়ে কষ্ট পাচ্ছে—তাই পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করতে হবে। কোনো অপশক্তির কারণে যেন রাস্তার কাজ বাধাগ্রস্ত হয়ে বন্ধ না হয়, আমরা সেই দাবি জানাই।”
ফেসবুকে হিন্দু নির্যাতনের অভিযোগ করে ফেসবুকে যে অপপ্রচার করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে হাটবাড়িয়া জমিদার বাড়ির পূজা মন্দির কমিটির সাধারণত সম্পাদক অনিল বিশ্বাস বলেন,হাটবাড়িয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসবাস। এখানে মাত্র পাঁচ থেকে ছয় ঘর মুসলিম। তাহলে এখানে সংখ্যা লঘু কারা। সংখ্যা লঘু তো এই গ্রামে মুসলমান।তাহলে অত্যাচার করল কারা।সে এক জন অসামাজিক লোক। একশত ঘর লোকের মধ্য সে এক ঘরে হয়ে বসবাস করেন। সরকার একটা রাস্তা তৈরি করছে সেই কাজে তারা নিজের দাবি করে রাস্তার কাজে বাঁধা সৃষ্টি করেছে।আমরা চাই জনকল্যাণে রাস্তাটি করা হক।
এ বিষয়ে অভিযুক্ত গোপাল চন্দ্র বিশ্বাস বলেন,
রাস্তা প্রশস্তকরণ কাজে আমাদের কিছু জায়গা ওই সড়কের মধ্যে চলে গিয়েছে। জনকল্যাণে সেটা মেনে নিয়েছি। কিন্তু শুক্রবার সকালে দেলোয়ারের নেতৃত্বে স্থানীয়রা কিছু লোকজন আমাদের জমির বেড়া ভাঙচুর করেছেন।
Reporter Name 








