11:19 am, Monday, 2 November 2026

পঞ্চগড়ের ৩ হাজার বেশি আসামি মুক্ত,বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা,হয়রানী সহ মিথ্যা ২৮টি মামলা নিষ্পত্তি

  • Reporter Name
  • Update Time : 09:39:48 pm, Tuesday, 22 July 2025
  • 91 Time View

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত,পঞ্চগড় :পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির চত্বরে পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই মঙ্গলবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আদম সূফি তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন এডভোকেট আদম সুফি বলেন, জুলাই আগষ্টে গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগের আন্তরিকতায় এবং সরকারের বিবেচনায় যেসব হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করা হয় সেসব মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিগত সরকারের সময় রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয়। সেসব মামলা হতে ২৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩ হাজারেরও বেশি আসামী করা হয়েছিল। আইন মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানী করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয়।

৭/৮ মাস আগে সরকার পরিবর্তনের পরে বিভিন্ন আদালতে দায়ের করা এসব মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলা নিষ্পত্তির বিষয়টি অনেকে জানেনা যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাতে চাই এসব মামলা নিষ্পত্তির বিষয়টি।
এসময় স্পেশাল পিপি জাকির হোসেন, অতিরিক্ত পিপি খলিলুর রহমান, ইয়াছিনুল হক দুলাল,, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, এপিপি আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান মিলন ও মোস্তাফিজুর রহমান মিলনসহ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পঞ্চগড়ের ৩ হাজার বেশি আসামি মুক্ত,বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা,হয়রানী সহ মিথ্যা ২৮টি মামলা নিষ্পত্তি

Update Time : 09:39:48 pm, Tuesday, 22 July 2025