1:24 pm, Monday, 2 November 2026

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে মোহাম্মদিয়া হোটেল ও পূবানী হোটেল সহ ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : 06:11:10 pm, Tuesday, 22 July 2025
  • 111 Time View

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে রেস্তোরাঁ, বেকারী ও ফার্মেসীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ জুলাই) দুপুরে চাটখিল পৌর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে পূর্বাণী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১৫ হাজার টাকা, আলা উদ্দিন সুইটসকে ২ হাজার টাকা, আল আমিন সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার টাকা। মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে জিসান ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শাহ আলম পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফার্মেসী, পোল্ট্রি, বেকারী ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনকল্যাণে এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে মোহাম্মদিয়া হোটেল ও পূবানী হোটেল সহ ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

Update Time : 06:11:10 pm, Tuesday, 22 July 2025