
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত,পঞ্চগড়ঃ সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে দলীয় সমাবেশ করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম।
এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস সভাপতিত্বে বক্তৃতায় বলেন প্রশাসনের নির্লিপ্ততায় দেশে একের পর এক সহিংসতা, হামলা ও গুম-খুনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক।
এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম খোকন, সদস্য সচিব মাহফুজার রহমান রতন,পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেব আলী সহ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বৃন্দ ও সদস্য সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 








