7:31 am, Monday, 2 November 2026

পাংশায় গৃহবধূ আত্মহত্যার প্ররোচনা মামলার আরেক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 02:28:29 pm, Monday, 7 July 2025
  • 54 Time View

মোঃ বাপ্পারাজ খান,পাংশাঃ রাজবাড়ীর পাংশায় গৃহবধূ দীপা রানী পাল আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী শাহাদাৎ মন্ডল ২৫ কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রবিবার ৬ জুলাই সকাল সাড়ে ৯ টায় গাজীপুরের ভবানীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলেন বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ ফরিদপুর কার্যালয়ের সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে এই মামলার এজাহার ভুক্ত আসামীরা আত্নগোপনে ছিলো। আজ সকালে তথ্য প্রযুক্তি
সহায়তায় গাজীপুরের ভবানীপুর থানা থেকে আসামিদের গ্রেফতার করে র‍্যাব-১০।

এর আগে গত ২৯ জুন এই মামলার আর এক আসামী মো: সালাম কে গ্রেফতার করে র‍্যাব-১০। পরে গত ৩ জুলাই রাতে পাংশার পৌর এলাকা থেকে মো: মাসুদ বিশ্বাস কে গ্রেফতার করে থানা পুলিশ এই মামলার অন্যতম আসামী মো: সাগর খান এখনো পালাতক রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার ১১ জুন রাত সাড়ে ৯ টা দিকে নিহত দীপা রানী পাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলো।পরদিন বৃহস্পতিবার ১২ জুন ভোরে ৩ যুবক দীপা রানী পাল কে বাড়িতে রেখে যায়।এর কয়েক ঘন্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল।

এই ঘটনার দুইদিন পরে শুক্রবার ১৩ জুন সন্ধ্যায় নিহত দীপা রানীর পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো: সাগর খান, মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত এর নাম উল্লেখসহ ২/৩ জন কে অজ্ঞাত করে মামলা দায়ের করে।

নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা পালপাড়া গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুইটি পুত্র সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাংশায় গৃহবধূ আত্মহত্যার প্ররোচনা মামলার আরেক আসামি গ্রেফতার

Update Time : 02:28:29 pm, Monday, 7 July 2025