6:50 am, Monday, 2 November 2026

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান,দুই পরিবহনকে জরিমানা 

  • Reporter Name
  • Update Time : 12:06:31 am, Monday, 16 June 2025
  • 230 Time View

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁওঃ ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে‌। এতে দুই পরিবহনকে জরিমানা করা হয়।

রোববার (১৫ জুন) বিকাল ৪ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী।

ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পের সেনাবাহিনী জানায়, খোঁচাবাড়ি বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়ে তথ্য পাওয়া পরবর্তীতে, উল্লিখিত স্থানে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর টহলের সহায়তায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা। মোবাইল কোর্টে দিগন্ত পরিবহন এবং  রংতুলি পরিবহন বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। ঈদ ছুটির সময় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন পদক্ষেপ নেওয়ায় স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান,দুই পরিবহনকে জরিমানা 

Update Time : 12:06:31 am, Monday, 16 June 2025