8:42 am, Monday, 2 November 2026

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় বারেক মন্ডল(৫৫) নামে এক জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 12:32:57 am, Saturday, 31 May 2025
  • 69 Time View

মো: বাপ্পারাজ খানঃ রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় বারেক মন্ডল(৫৫) নামে এক মোরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর ব্রীজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে ।
নিহত বারেক মন্ডল রাজবাড়ীর দয়ালনগড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে বারেক মন্ডল উপজেলার মোহনপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজবাড়ীতে যাচ্ছিলো।

পথে চাঁদপুর ব্রীজ এলাকায় পৌছালে পেছন থেকে আসা রাজবাড়ীগামী একটি গরুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় বারেক মন্ডল(৫৫) নামে এক জনের মৃত্যু

Update Time : 12:32:57 am, Saturday, 31 May 2025