2:15 pm, Monday, 2 November 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : 07:39:04 pm, Monday, 12 May 2025
  • 48 Time View

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত: দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ডাক্তারপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে মোনায়েম হোসেন ও দেবীগঞ্জ পৌরশহরের মৃত গোলাম মোস্তফার ছেলে জহির উদ্দিন।

দেবীগঞ্জ থানা সূত্র জানায়, রবিবার (১১ মে) দিবাগত রাত ১টার পর গোপন সংবাদের প্রেক্ষিতে দেবীগঞ্জ থানার এসআই জামিউর ইসলাম ও রবিউল ইসলাম পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন। এই সময় মোনায়েম হোসেন ও জহির উদ্দিনকে মাদক সেবনের অভিযোগে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এবং নিজেদের অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের প্রত্যেককে ছয় মাস কারাদন্ড প্রদান করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

Update Time : 07:39:04 pm, Monday, 12 May 2025