11:19 am, Monday, 2 November 2026
পঞ্চগড়ে সদর উপজেলা বিএনপির

পঞ্চগড়ে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি- আবু দাউদ  সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান বাবু 

  • Reporter Name
  • Update Time : 07:34:13 pm, Sunday, 4 May 2025
  • 177 Time View

পঞ্চগড়ে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি- আবু দাউদ  সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান বাবু

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত : দীর্ঘ ১৬ বছর পরে পঞ্চগড়ে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।

এতে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। এছাড়া সম্মেলনে দুইটি সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইটি সাংগঠনিক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

এর আগে, শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের হ্যান্ডবিল হাতে নিয়ে ক্রমিক নম্বর অনুসারে ভোট চাইতে দেখা গেছে।

এদিকে, শনিবার (০৩মে) বেলা ১২টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। দ্বি বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়।একই সাথে একে অপরের সাথে কুশল বিনিময় করেন সম্মেলনে দলীয় নেতাকর্মীরা।

প্রথম অধিবেশনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবু দাউদ প্রধান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে ২০২০ সালে আহ্বায়ক আনোয়ার হোসেনকে আহ্বান ও সেকেন্দার আলীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পঞ্চগড়ে সদর উপজেলা বিএনপির

পঞ্চগড়ে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি- আবু দাউদ  সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান বাবু 

Update Time : 07:34:13 pm, Sunday, 4 May 2025