
মোঃ আবুল বাসার জীবন : সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কন্ঠ শিল্পী মোঃ মুরাদ হোসেন। , পিতা- মৃতঃ মোঃ জয়নাল আবেদীন ও মাতা-আমেনা খাতুন। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে মুরাদ ৪র্থ সন্তান। নারায়ণগঞ্জ জেলার বারপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
ছোট বেলা থেকে বাবার সঙ্গীত পরিবেশনা থেকে অনুপ্রেরণা জাগে। বাবার হাত ধরেই সঙ্গীতে প্রথম হাতেখড়ি। পরবর্তীতে সঙ্গীত শিক্ষাক মোঃ মারুফ হোসেন, ফকির সুমন, ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী, মফিজুর রহমান, বিজন মিস্ত্রী, মীনা বড়ুয়া, নাদিরা পারভীন সহ দেশবরেণ্য সঙ্গীত শিল্পীদের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত ও লোক সঙ্গীতে তালিম গ্রহণ করেন।
শিক্ষাগত যোগ্যতা: ২০০৭ সালে বিজ্ঞান বিভাগে এস.এস.সি, ২০১১ সালে মানবিক শাখায় এইচ.এস.সি ২০১৫ সালে বি. মিউজ (নজরুল বিভাগ) ২য় শ্রেণীতে উত্তীর্ণ, ২০১৮ সালে এম. মিউজ (নজরুল বিভাগ) ১ম শ্রেণীতে উত্তীর্ণ হন।
পদক অর্জন: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬-এর লোক সঙ্গীতে ১ম স্থান
অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে ১ম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেন।
সরকারি সঙ্গীত কলেজ থেকে বর্ষসেরা পারফর্মার” হিসেবে আব্দুল আউয়াল পদক-২০২১ লাভ করেন।
এছাড়া খেলাঘর ঢাকা মহানগর সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০০৮-এ নজরুল সংগীত ও লোক সংগীতে ১ম স্থান অধিকার করেন।
বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফ্যাস্টিবল আয়োজিত উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে দলীয়ভাবে সরকারি সংগীত কলেজের দলীয় ভাবে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন।
তালিকাভুক্ত: বাংলাদেশ বেতার-এ লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন ২০১০ সালে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন ২০১৩ সালে এবং
বাংলাদেশ টেলিভিশনে লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন ২০২০ সালে।
মৌলিক গান: সৈয়দ আমিনুল রানার কথা ও মারুফ হোসেনের সুর এবং এপি শুভ’র সংগীতায়োজনে “একাকি প্রহর” শিরোনামে গান, ওয়ালিদ হাসানের কথা ও মুরাদ হোসেনের সুর এবং এপি শুভ’র সংগীতায়োজনে মন পালায় শিরোনামের গান এবং মুরাদ হোসেনের কথা, সুর ও কণ্ঠে- “এক পশলা বৃষ্টি” শিরোনামের গানটি এপি শুভ’র সংগীতায়োজনে শিঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এই তিনটি মৌলিক গান তার নিজের Gaanraj Studio -ইউটিউব চ্যানেলে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একটি মিক্সড লোক গানের এ্যালবামে গান করেছে। সুফী-কাওয়ালী গানে বিশেষ পারদর্শিতা রয়েছে এই কণ্ঠশিল্পীর। নিজের পরিচালনায় ‘গানরাজ সুফী গ্রুপ’ নামে একটি কাওয়ালী দলও আছে।
এছাড়া দেশে এবং দেশের বাইরে সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।
Reporter Name 








