2:15 pm, Monday, 2 November 2026
নাটোরের লালপুরে

নাটোরের লালপুরে মাঠের মধ্যে মিলল কবিরাজের লাশ!

  • Reporter Name
  • Update Time : 12:35:01 am, Monday, 21 April 2025
  • 96 Time View

মো: রেজাউল করিম : নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২০ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎
‎ স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল ইসলাম একই এলাকার ইয়ার আলীর ছেলে। তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে জুয়া খেলতেন টাকা বাজে খরচ করতেন।এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারের মধ্যে ঝগড়া বিবাদ ও কলহ চলছিল।মানুষের কথা বার্তা ও পাওনাদারদের চাপ, ঋণের বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎
‎নাটোর লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান জানান, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নাটোরের লালপুরে

নাটোরের লালপুরে মাঠের মধ্যে মিলল কবিরাজের লাশ!

Update Time : 12:35:01 am, Monday, 21 April 2025